সামির ফোনে আরিয়ানকে বলল, এবার ঈদে আমরা মুন্সিগঞ্জ যাব। ওখানে আমার বান্ধবী মউ থাকে। ওর বাসায় উঠবো। আরিয়ান বলল, একটা মানুষের বাসায় গেলে তো খালি হাতে যাওয়া যায় না। ১হাজার টাকার মিষ্টি ও দই নিয়ে যাব। সামির বলল, আচ্ছা। তুই ৫শ টাকা দিস। আরিয়ান বলল, আমি টাকা দিতে পারব না। আমার বান্ধুবীর বাসায় গেলে দিতাম। যেহেতু তোর বান্ধবী তুই সব খরচ দিবি। হঠাৎ সামির এর পাশ থেকে সামিরের দোকান এর কর্মচারী রিসাদ বলল, ভাই আপনারা কই যান? আমিও যাব। সামির বলল, আচ্ছা। বুঝলি আরিয়ান। রিসাদ কাজ পারে না। আমার কাপড়ের দোকানে নতুন ছেলে রাখসি রিসাদ। সালায় ফাঁকি বাজ। খালি ফোনে মুভি দেখে আর কাস্টমারের সাথে কথা বলতে পারে না। আরিয়ান বলল, বাদ দে। এখন বল কবে যাবি মুন্সিগঞ্জ? সামির বলল, এবারের ঈদেই চল। আরিয়ান বলল, আচ্ছা। ঠিক আছে। ২য় ঈদের দিন সামির, আরিয়ান, রিসাদ মিলে ঢাকা থেকে বাসে করে চলে গেল মুন্সিগন্জ। বাস থেকে নেমে সামির মউকে কল করলো। টু টু রিং হচ্ছে ফোন ধরছে না। এদিকে গরমে ঘামছে তারা ৩জন। আরিয়ান বিরক্ত হয়ে বলল, আমি আগেই জানতাম এসব ফেসবুকের ফ্রেন্ড বলবো দেখা করো। যখন তুই লোকেশনে আসবি দেখবি ফোন ধরে না। তখনই মউ...
খালতো বোন নুসাইবা কল করে বলল, নানী মারা গেছে। তুই কই তাড়াতাড়ি আয়। রিয়াদ তখন ঘুমাচ্ছি। এই মৃত্যুর সংবাদ শুনে তার ঘুম চলে গেল৷ চাদরের ভেতর থেকে বের হয়ে কালো শার্ট ও কালো জুতো পড়ে নিল। ঘড়ির দিকে একনজর তাকিয়ে দেখলো দুপুর ১টা বাজে। উবারে বাইক ভাড়া করলো তাড়াতাড়ি যেতে হবে তাই। অনলাইন কাজের জন্য রিয়াদ শুরু ল্যপটপ টা নিল আর কিছু না। আর তার প্রিয় গান শোনার জন্য ব্লুটুথ এয়ারফোন। ১ঘন্টায় বাইক রিয়াদের গ্রামে এসে পৌছায়। রিয়াদ পকেট থেকে সেন্টার ফ্রেশ বের করে চিবুতে থাকে। চোখে সানগ্লাস পড়ে নেয়। কারন রাত জাগতে জাগতে চোখের নিচে কালি পড়ে গেছে। গেটের কাছে আসতেই কান্নায় ভিড় পড়ে গেল। রিয়াদের ২ খালা ও তাদের ছেলেমেয়েরা কাদছে। ২খালার দুইছেলের নাম ইরান ও মকবুল। দুজনই ১ বছরের বড় ছোট। আর রিয়াদের মা ছোটবেলায় মারা যায়। তারপর আর রিয়াদ গ্রামে আসেনি। আজ ২০বছর পর আসলো। রিয়াদ তার নানীর লাশের সামনে দাড়ালো। দূর থেকে তাকে ইরান ও মকবুল দেখে ফেলল। ইরান বলল, দেখ রিয়াদ আসছে৷ ওর উদ্দেশ্য এখন নানীর জায়গার ভাগ নিবে। ওকে আজ রাতেই বেহেশতে পাঠিয়ে দিতে হবে। মকবুল বলল, কোন সমস্যা নাই। রাতে যখন সবাই ঘুমিয়ে যাবে। তখনই একটা গ...